×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর শিক্ষাবোর্ডে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮৩.৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন।
২০২২ সালে যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৮ হাজার ২৬৯ জন। এদের মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫০১ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৭৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬ হাজার ৬৪৭, মানবিক বিভাগ থেকে ৬৭ হাজার ৬৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৪ হাজার ৫৫৯ ও বাণিজ্য বিভাগ থেকে ১২ হাজার ৮৫০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ২৯৫ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৫ ও মেয়ে ৪ হাজার ১৫৭, মানবিক বিভাগে ছেলে ২ হাজার ৩০৬ ও মেয়ে ৫ হাজার ৪৪৬ এবং বাণিজ্য বিভাগে ছেলে ৯০৩ ও মেয়ে ১ হাজার ৮৬ জন রয়েছে।
২০২২ সালের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৩৯টি কলেজ থেকে। ছয়টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। পাস করতে নভ পারা কলেজগুলো হচ্ছে- হাজি নজরুল ইসলাম কলেজ, গোরাপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া। শেখপাড়া রাহাতননেসা গার্লস স্কুল এন্ড কলেজ শৈলকুপা, ঝিনাইদহ। সাউথ বেঙ্গল কলেজ, কেশবপুর, যশোর। রাউতাড়া এইচএন সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ, মাগুরা। গোবরা মহিলা কলেজ, নড়াইল ও শিবরামপুর স্কুল এন্ড কলেজ মাগুরা।
পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু প্রেস ক্লাব যশোরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, এসব কলেজ এমপিওভুক্ত না। ওই ছয়টি কলেজকে শোকজ করা হবে। যথাযথ জবাব দিতে না পারলে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, উপ-কলেজ পরিদর্শক মদন মোহন দাস, উপ-বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সায়মা সিরাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat